গণতন্ত্রের জয়, ফরিদপুরে উন্নয়নের বড় ঘোষণা

by Fatih Work

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মানুষের আশা-আকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটেছে। তিনি জানান, জনগণের বিপুল সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং এ জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন শামা ওবায়েদ। পরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে, তবে তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে।

বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, তার বাবা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার সন্তান হিসেবে দায়িত্ব আরও বেশি অনুভব করেন তিনি। তাই শুধু সালথা-নগরকান্দা নয়, জেলার সব উপজেলা ও পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি আরও বলেন, শুধু ফরিদপুর নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জন্যও ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পদ্মা সেতু সংক্রান্ত উন্নয়নসহ বিভিন্ন অসমাপ্ত প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি নারী-পুরুষ ও যুবসমাজের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। আইটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।

এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রমজান মাসের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, নগরকান্দা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222