বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

by Fatih Work

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিষেশ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর
তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

তিনি বলেন, আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একইসঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222