ফাঁকা গুলি করে বন্দরে বিকাশ কর্মীর কাছ থেকে লুট প্রায় ৩ লাখ টাকা

by Fatih Work

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগী এজেন্ট কর্মী জানান, তিনি চলতি পথে থাকাকালে হঠাৎ দুই ব্যক্তি তাকে আটকে ফেলে। একজন সামনে থেকে গলায় চেপে ধরে, আরেকজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনের ব্যক্তি তার গলায় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দ্রুত দিয়ে দিতে বলে। পরে তারা তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আরেক ব্যক্তি এসে দাঁড়ায়। এরপর দুজন ওই মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার দিকে ফাঁকা গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222