জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

by Fatih Work

সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার( ২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনের অনিয়ম সংক্রান্ত তথ্য ও পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222