ফের দুর্ঘটনার কবলে ভারতীয় ‘তেজস’

by Fatih Work

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতের গর্বের যুদ্ধবিমান ‘তেজস’ আবারও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী (আইএএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। কোন ঘাঁটিতে ঘটেছে— তা উল্লেখ করা হয়নি আইএএফের বিবৃতিতে, তবে বলা হয়েছে—ওই তেজসটি ছিল এক আসনের (সিঙ্গেল সিট) ওই তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় যুদ্ধবিমানটি।

বিজ্ঞাপন
banner

৭ ফেব্রুয়ারির এই ঘটনার পর ভারতের বিমান বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে বিমান বাহিনীর বহরে থাকা একই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস যুদ্ধবিমানকে ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে। (অর্থাৎ, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই বিমানগুলো আর উড্ডয়ন করতে পারবে না।) উল্লেখ্য, তেজস যুদ্ধবিমানের এটি তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে প্রথম দুর্ঘটনা ঘটে এবং দ্বিতীয়টি ঘটে দুবাই এয়ার শো চলাকালীন, সে সময় উইং কমান্ডার নমন স্যাল প্রাণ হারান।

মাত্র তিন মাসের ব্যবধানে একই ধরনের উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ায় ভারতের প্রতিরক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হ্যাল-এর তৈরি এই দেশীয় প্রযুক্তির নির্ভরযোগ্যতা এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে। বিমান বাহিনীর উচ্চপর্যায়ের একটি কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222