আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন আওয়ামী লীগ নেতা

by Fatih Work

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার দুপুর ১২টার দিকে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ মোট ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে তালুকদার মোহাম্মদ ইউনুস জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222