জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কপিল উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন পিয়ারপুরের ঘাগুরি গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কপিল উদ্দিন কানে কম শুনতেন এবং জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন। সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে পিয়ারপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের কাছ থেকে একটি প্রতিবন্ধী কার্ড পাওয়া গেছে, যার মাধ্যমে নিশ্চিত হয়েছে তিনি নিয়মিত সরকারি ভাতা পেতেন। শারীরিক অসুস্থতা ও কম শ্রবণশক্তির কারণে ট্রেনের শব্দ বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222