প্রতিবছর ভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

by Fatih Work

আদালতের আদেশ অমান্য করে প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে পুনরায় ভর্তি ফি গ্রহণ করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তির ফল ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষামন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠান ভিন্ন উপায়ে অর্থ আদায় করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় ছাড় দেবে না। এছাড়া সাত কলেজের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে এবং স্থগিত থাকা পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।

এমপিওভুক্তির বিষয়ে তিনি জানান, পূর্ববর্তী সরকার তড়িঘড়ি করে যাচাই-বাছাই করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে যায়নি, যা এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222