নরসিংদীতে আমেনা হত্যার ঘটনায় নুরা ও আহাম্মদ আলী মেম্বারসহ আটক ৭

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আমেনা হত্যার ঘটনায় জড়িত নূর মোহাম্মদ নুরা ও আহাম্মদ আলী মেম্বারসহ ৭ জন আটক করেছেন নরসিংদী জেলা পুলিশ।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আব্দুল আল ফারুক প্রেস ব্রিফিংয়ে জানান, সূত্রপাত গত ১০ ফেব্রুয়ারি। সেদিন রাতে আমেনাকে ফুসলিয়ে অপহরণ করে কোতোয়ালিরচরের একটি টেক্সটাইল মিলের পেছনে নিয়ে যায় নূর মোহাম্মদ ওরফে নুরা ও তার সঙ্গীরা। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী আহাম্মদ আলী মেম্বারসহ বেশ কয়েকজন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ২৫শে ফেব্রুয়ারি রাতে আমেনা তার সৎ বাবার সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বড়ইতলা এলাকায় আবারও তাদের পথরোধ করে আসামিরা। বাবার কাছ থেকে জোরপূর্বক আমেনাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এর পরদিন সকালে দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় আমেনার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় আমেনার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি নূর মোহাম্মদ নুরা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী আহাম্মদ আলী মেম্বারসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। তবে এখনো পলাতক রয়েছে আরও কয়েকজন।

পুলিশ জানিয়েছে, তাদের ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222