নরসিংদীতে আলোচিত ধর্ষণের ঘটনায় নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড

by Abid

নরসিংদীতে কিশোরী আমিনাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

এর আগে গত শুক্র ও শনিবার দুই দিনে সাত আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। শুনানির সময় বাদীপক্ষের পক্ষে একজন আইনজীবী স্বপ্রণোদিত হয়ে আদালতে দাঁড়ালেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে অপর আসামি হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে মামলায় নাম থাকা অন্য আসামিদেরও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৯ জনকে আসামি করা হলেও এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222