ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

by Abid

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নজিরবিহীন ও ভয়াবহ মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ তেহরানের উদ্ধৃতি দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক চলাকালীন এই সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। ওই একই বৈঠকে উপস্থিত থাকা অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল।

বিজ্ঞাপন
banner

ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই ভয়াবহ হামলায় আরও নিহত হয়েছেন খামেনির ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। এছাড়া সশস্ত্র বাহিনীর আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কমান্ডার এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে, যাদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই অভিযানকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে পরিচালিত একটি বৃহৎ ও সুপরিকল্পিত সামরিক অপারেশনের অংশ হিসেবে বর্ণনা করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222