মুসলিম সহকর্মীদের সম্মানে রোজা রাখলেন ২৫ অমুসলিম কর্মকর্তা

by Fatih Work

ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য নজির স্থাপন করেছেন যুক্তরাজ্যের লুটন কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর। মুসলিম সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে ২০২৬ সালের রমজান মাসের ৩ মার্চ মঙ্গলবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেছেন। দিনশেষে লুটন টাউন হলে আয়োজিত এক যৌথ ইফতার মাহফিলের মাধ্যমে তারা সকলে মিলে রোজা ভাঙেন। মূলত মুসলিম সহকর্মীরা যেভাবে রমজানের কৃচ্ছ্রসাধন করেন, সেই অভিজ্ঞতা সশরীরে অনুভব করতেই অমুসলিম এই কর্মকর্তারা স্বেচ্ছায় রোজা রাখার সিদ্ধান্ত নেন।

এদিন সন্ধ্যায় লুটন টাউন হলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মুসলিম কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাদের বাড়ি থেকে তৈরি করা নানা পদের খাবার নিয়ে ইফতারে যোগ দেন। অমুসলিম সহকর্মীদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা খাবার পরিবেশন ও আপ্যায়নে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং কর্মক্ষেত্রে সহমর্মিতার জায়গাটি আরও সুদৃঢ় হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানের আয়োজক ও লুটন কাউন্সিলের হেড অব কমিউনিকেশনস অ্যাডাম কার্নি এই আয়োজনে অংশগ্রহণকারীদের সংখ্যা ও স্বতঃস্ফূর্ততা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি। বিশেষ করে মুসলিম সহকর্মীরা যেভাবে সবার জন্য খাবার তৈরি করে এনেছেন এবং যে উদারতা দেখিয়েছেন, তা রমজানের প্রকৃত শিক্ষা ও চেতনাকেই ফুটিয়ে তুলেছে। এমন উদ্যোগ ভবিষ্যতে জনপদের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি রক্ষায় বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য সূত্র: the islamic information

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222