ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ২০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, জানাল রেড ক্রিসেন্ট

by Fatih Work

চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞের তথ্য প্রকাশ করেছে দেশটির মানবিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (১১ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত বেসামরিক কাঠামোর সংখ্যা প্রায় ১৯ হাজার ৭৩৪টি। এর মধ্যে সাধারণ মানুষের ঘরবাড়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানও রয়েছে, যা দেশটির মানবিক সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন
banner

রেড ক্রিসেন্ট তাদের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করেছে যে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে হাসপাতাল, স্কুল এবং ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোও রেহাই পায়নি। তথ্য অনুযায়ী, অন্তত ৭৭টি চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী খোদ রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ১৬টি স্থাপনা ও কার্যালয়ও এই হামলার হাত থেকে রক্ষা পায়নি। বেসামরিক স্থাপনায় এই ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জরুরি চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222