রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বে ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে (মো. সাহাবুদ্দিন) অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বত্ত্বেও আমরা সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য এবং সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্য এবং মেনডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসর মুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এই সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সাথে অংশগ্রহন করলেও দেখা গেলো- ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাই আকাঙ্খার ভিত্তিতে যে সংসদ, সেটার সাথে এক ধরনের প্রতারণা করা হলো। স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযোগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিয়ে দিয়েছেন। এর ফল স্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে চলে এসেছি।’

ইফতার পূর্ব অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমরা নতুন বাংলাদেশ পড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে অনেক চাঁদাবাজি হয়, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হয় এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। আমি এসে দেখলাম- এই শহরে ট্রাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গুছানো কিছুই নেই। আমরা দোয়া করবো- যারা জনগণের সেবা করতে চায় তারা যেন এই ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।

এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করে নাসীরুদ্দীন আরও বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রপাচার হবে, আমরা ইফতারের আগ মূহর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি- আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করুক। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্খা রয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।

এ সময় বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222