মুসলিম শাসকদের প্রথম কাজ হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা এবং এরপর জাকাতের সুষম বণ্টন নিশ্চিত করা। নামাজ প্রতিষ্ঠা বাদ দিয়ে শুধু জাকাতের বণ্টন নিয়ে ব্যস্ত থাকলে সমাজে সুনাগরিক ও সৎ কর্মকর্তা তৈরি হবে না। আর সৎ কর্মকর্তা না থাকলে রমজানে সৌদি সরকার প্রদত্ত খেজুর বিতরণ নিয়ে যে অনিয়মের ঘটনা ঘটেছে, তার মতো পরিস্থিতি তৈরি হবে। বরং এর চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে মুসলমানদের ফরজ বিধান জাকাত।এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ কনভেনশন সেন্টারে যুব জমিয়তে বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব জমিয়তে বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ।
মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, পবিত্র রমজান মাসে আমেরিকা ও ইরানের মাঝে চলমান যুদ্ধ বিশ্বশান্তিকে ব্যাহত করছে। এর ফলে খাদ্য সংকটসহ নানা মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বিশ্বশান্তি রক্ষায় চলমান যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
হাআমা/
