কৃষক-আলেম-শিক্ষক সবাই ইসলামি ব্যবস্থার রক্ষক: আফগান সীমান্তমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরি বলেছেন, আফগান জনগণের ঐক্য ও আকিদাভিত্তিক কাঠামো বিশ্বের মধ্যে ব্যতিক্রম। তিনি বলেন, এই দেশের কৃষক, মোল্লা, আলেম ও শিক্ষক—সবাই একইভাবে দেশের নাগরিক এবং ইসলামি ব্যবস্থার রক্ষক।

লাঘমান প্রদেশে স্থানীয় জনগণের সঙ্গে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সীমান্তমন্ত্রী বলেন, বর্তমানে আফগানিস্তানে যে নিরাপত্তা বিরাজ করছে, তা বিশ্বের বহু দেশেও দেখা যায় না। তিনি জনগণকে বিদেশি প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাস্তবতা বুঝে সচেতনভাবে এগোতে হবে।

এ সময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও গোত্রীয় প্রবীণরা বলেন, ইমারাতে ইসলামিয়ার বর্তমান অবস্থানই জনগণের অবস্থান। তারা আশ্বাস দেন, দেশের ভূখণ্ড রক্ষার প্রয়োজন হলে তারা ইমারাতে ইসলামিয়ার মুজাহিদদের চেয়েও এক ধাপ এগিয়ে সামনের সারিতে অবস্থান নেবেন।

গোত্রীয় নেতারা ইমারাতে ইসলামিয়ার চলমান কার্যক্রমকে স্বাগত জানান এবং বলেন, দেশের ওপর দখলদারিত্বের পরিস্থিতি তৈরি হলে তারা শুধু আমিরুল মুমিনীন-এর নির্দেশের অপেক্ষায় থাকবেন।

সভায় আরও বক্তব্য দেন আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার ও অভিযোগ শোনার মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেখ নূর মুহাম্মাদ হাক্কানি। তিনি বলেন, পাকিস্তানের সামরিক শাসনের সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে যে আফগান জনগণ সাহসী এবং প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং একযোগে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রণালয়ের জিরগা ও গোত্রবিষয়ক উপমন্ত্রী মাওলানা মুহাম্মাদ আলী জান আহমদ, গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রতিনিধি মাওলানা আখতার শাহ হাশেমি, লাঘমানের গভর্নর এবং অন্যান্য কর্মকর্তারা। সূত্র: আরটিএ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222