নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর নিউ মার্কেট এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
নিউমার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, “রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না।
“গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটা টিম মেডিকেলে গেছে।”
রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তখনও তার পরিচয় জানা যায়নি।
