গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

by naymurbd1999@gmail.com

রংপুরের তারাগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সাহেরা বেগম ওই গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

সাহেরার পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির উঠানে আমগাছে বাঁধা গরু গোয়ালে নিতে ঘর থেকে বের হন সাহেরা বেগম। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, তিনি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222