টিকে থাকার লড়াইয়ে যুক্তরাষ্ট্র-ইরান, কে বেশি শক্তিশালী?

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতির বার্তা দিতে চাইছে ইরান। এমন মন্তব্য করেছেন কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক শিক্ষক রব গাইস্ট পিনফোল্ড।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, ‘পরিস্থিতি আপাতত সরাসরি যুদ্ধের ধাপ পেরিয়ে এসেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র প্রতিযোগিতা এখনো চলছে।

বিজ্ঞাপন
banner

উভয় পক্ষই নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে চাইছে।’
ইরানের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘তেহরান আপাতত জটিল ইস্যুগুলো নিয়ে ভাবছে না। তারা সবার আগে যুদ্ধ থামাতে আগ্রহী। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছে তারা।

তবে এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে মনে করেন তিনি। তার মতে, ওয়াশিংটন মনে করে সামরিক চাপ কমালে আবার সংঘাত শুরু হতে পারে। তিনি বলেন, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য কাজ করবে না। তাদের ধারণা, সামরিক চাপ কমালে আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানও বিষয়টি বোঝে। তাই তারাও তাদের সবচেয়ে বড় শক্তি ছাড়তে চায় না।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222