চীনের দ্বারপ্রান্তে আফগানিস্তান, ওয়াখান সড়কে এগোচ্ছে নির্মাণকাজ

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগের সম্ভাবনা তৈরি করা ওয়াখান সড়ক প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) আফগান সংবাদমাধ্যম হুররিয়ার রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপ-দপ্তরের তথ্য অনুযায়ী, ওয়াখান সড়ক নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে ৩২৩ মিলিয়ন আফগানি, যা অভ্যন্তরীণ বাজেট থেকে ব্যয় করা হচ্ছে।

প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ এবং দ্বিতীয় ধাপের কাজ ৭৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। প্রথম ধাপের দৈর্ঘ্য ৭০ কিলোমিটারের বেশি, আর দ্বিতীয় ধাপের দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের বেশি। চলতি বছরের শেষ নাগাদ উভয় ধাপের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াখান করিডোর সম্পূর্ণভাবে চালু হলে আফগানিস্তানের জন্য নতুন বাণিজ্যপথ উন্মোচিত হবে। এতে বিনিয়োগ বাড়বে এবং আঞ্চলিক পণ্য রপ্তানির সুযোগও সম্প্রসারিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রকল্প আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুবাদ: আতাউল্লাহ নাবহান

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222