21
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। পাশাপাশি ইতিবাচক সম্পৃক্ততা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন। সূত্র: আরিয়ানা নিউজ
