সৌদি গেলেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: সৌদি আরবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী রয়েছেন।

শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৯টি, Saudi Arabian Airlines-এর ৩৭টি এবং Flynas পরিচালিত ১৮টি ফ্লাইট রয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222