৩৬ নিউজ ডেস্ক :: ৯ মে রোববার দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে—‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ি বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনার। সেমিনারে
প্রবন্ধ পড়বেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবন্ধপাঠ অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ থেকে ১১ টা ৩০ পর্যন্ত।
জামিয়াতুল উলুমিয়া আল ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং মুফতি সাইফুল্লাহ হাবীবি ও জুবায়ের বিন আবদুল কুদ্দুসের সঞ্চালনায় সেমিনারে অংশ নেবেন জাতীয় নেতৃবৃন্দ।
প্রচারিত একটি বিজ্ঞাপনে দেখা যায়, দুটি অধিবেশনে ভাগ করা হয়েছে এই সেমিনার। প্রথম অধিবেশন চলবে সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এই অধিবেশনে অতিথির আসনে উপস্থিত থাকবেন—বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা–ঢাকার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, পটিয়া মাদরাসার শাইখুল হাদিস মুফতি শামসুদ্দিন জিয়া, জামিয়াতুন নুর ইসলামিয়্যাহর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ওবাইদুল্লাহ হামজা, লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও শূরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, জামিয়া রশীদিয়া বরিশালের পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, তালিমুল ইসলাম ইনস্টিটিউশ অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, বাংলাদেশ চাঁদ পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান মুফতি ইসমাইল সিরাজী, যশোর রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম, ইমদাদুল উলূম রশিদিয়া খুলনার মুহতামিম মুফতি গোলামুর রহমান, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস–মুফতি জুবায়ের আহমদ ও কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

একই দিনে ঈদপালন বিষয়ে সেমিনারের প্রচারপত্র
বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত দ্বিতীয় অধিবেশনের উপস্থিত থাকবেন—মিরপুর আকবর কমপ্লেক্স মাদরাসার পরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জমিঈতে আহলে হাদিসের সভাপতি ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ ফারুক, জামিয়াতু উলুমিয়া আল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, জামিয়া সিদ্দিকিয়া দারুস সালাম ফুরফুরা ঢাকার নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মদ নুমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, ফুরফুরা শরীফের নিশানবরদার মাগুরা দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু সালেহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, ছরছীনা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সিরাজুল মুনির এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এস এম লুৎফুল কবীর প্রমুখ।
