প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের ওয়াকফ সম্পদ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সেগুলোর সুষ্ঠু তদারকির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
টিএইচএ/
