এনসিপিতে বিভিন্ন দল-পেশার ৩ শতাধিক নেতাকর্মী

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন দল ও পেশার তিন শতাধিক নেতাকর্মী যোগদান করেছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)।

শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেছেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আব্দুল্লাহ আল মনসুর, যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ কেন্দ্রীয় নেতারা। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন আরিফুল ইসলাম আদীব। কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক নেতার উপস্থিতিতে তিন শতাধিক নেতাকর্মীর যোগদান সম্পন্ন হয়।

এ সময় রাফিদ এম ভূঁইয়া বলেন, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র সঙ্গে কাজ করবেন।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ড. আব্দুল্লাহ আর রহমান, যাস করপোরেশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মোজাহিদ রেজানূর, অনলাইন উদ্যোক্তা ও নারী ব্যবসায়ী ডা. আরিফা বিনতে মাসুদ, টিভি সাংবাদিক ফরিদ মিয়া, প্রভাষক দিলশাদ উর্মি, সফটওয়্যার ডেভেলপার শিবলী নোমান, ফিজিওথেরাপিস্ট নাজমুন নাহার লাইজু, মোহাম্মদপুর উন্নয়ন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইকবাল রোড-স্যার সৈয়দ রোড সোসাইটির আহ্বায়ক মু. ওয়াহিদ পারভেজ টিপু, গণঅধিকার পরিষদের তুরাগ থানার সাধারণ সম্পাদক জুয়েল উদ্দীন খান, যুব অধিকার পরিষদের তুরাগ থানার সদস্য সচিব সাইয়েদ আহমদ শরীফ, চাকরিজীবী আবদুল্লাহ আস সাকিব, ব্যবসায়ী মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার আহ্বায়ক নূর মোহাম্মদ, উত্তরখান থানার আহ্বায়ক আবদুর রহমান নাবিল, উত্তরখান থানার সেক্রেটারি ফজলে রাব্বী, চাকরিজীবী আলি হাসান অন্তর, ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, গ্রাফিক ডিজাইনার মাইন উদ্দিন, উদ্যোক্তা তারেক মনোয়ার, বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম সাইফ, আপ বাংলাদেশ মহানগরের সদস্য মো. মোমিনুল আলম, কন্টেন্ট ক্রিয়েটর বেনজির মুন্নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখ্য সংগঠক সরদার রিয়াদ, ২০১৯ সালের স্কাউট প্রেসিডেন্ট ফুরকান আল হোসাইন, চাকরিজীবী ইসতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাহিদ শিকদার, উদ্যোক্তা ও সংগঠক শারমিন ইসলামসহ আরও অনেকে।

এমকে/36news

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222