অবিলম্বে শাপলা গণহত্যার বিচার করতে হবে : ইসলামী ঐক্যজোট

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: অবিলম্বে শাপলা গণহত্যার বিচার করার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য জোট নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ। তারা বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার দ্রুত বিচার করতে হবে। দেশের শীর্ষ অসংখ্য আলেম এখনও মামলা মাথায় নিয়ে ঘুরছে। আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে। শাপলা গণহত্যার শিকার হয়ে অনেকের জীবন আজ বিপন্ন। হতাহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার জুমার পর নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ-এর সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য রাখেন,  হযরত মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব, ডি.আই.টি ও নায়েবে আমীর, হেফাজতে ইসলাম), হযরত মাওলানা আব্দুল কাদির (চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোট), হযরত মাওলানা আবু তাহের জিহাদী (প্রিন্সিপাল, দেওভোগ মাদ্রাসা), হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী (মহাসচিব, ইসলামী ঐক্যজোট) সহ আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম।

ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা সমাবেশ থেকে যেসব দাবি উপস্থাপন করা হয়-

১. শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা।

২. আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহার করা।

৩. উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222