আবারও অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, শপথ ১২ মে

by Abid

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। গত রবিবার গৌহাটিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়কদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হিমন্ত বিশ্ব শর্মার ওপর পুনরায় আস্থা রাখায় তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথ চূড়ান্তভাবে পরিষ্কার হলো।

আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ মে তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও নবনির্বাচিত বিধায়কদের এই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। বৈঠকের পর জেপি নাড্ডা গণমাধ্যমকে জানান, দলের একাধিক বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন এবং এনডিএ জোটের শরিক দলগুলো তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বিরোধিতা ছাড়াই তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই সিদ্ধান্ত অসমের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন যাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক শেষে হিমন্ত বিশ্ব শর্মা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বিধায়কদের সমর্থনের চিঠি হস্তান্তর করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন। রাজ্যপাল তাঁর দাবি গ্রহণ করে তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

অসমের প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে, ১২ মে অনুষ্ঠিতব্য এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার এই পুনর্নির্বাচন উত্তর-পূর্ব ভারতে বিজেপির প্রভাব বিস্তারের কৌশলে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222