নরসিংদীতে চিংড়িতে জেলি পুশ করায় ৫০ হাজার টাকা জরিমানা

by Abid vs36

বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ সোমবার সকাল ৬টায় পরিচালিত এই অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করিয়ে বিক্রির দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ভরকা কান্ত দাস।

বিজ্ঞাপন
banner

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় আড়ত থেকে প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে ওজন বাড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে ক্ষতিকর জেলি প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত বিপুল পরিমাণ এই মাছ বিনষ্ট করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশ নরসিংদীর সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন। এদিকে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং খাদ্যে ভেজাল রোধে নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222