রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর চায় খেলাফত আন্দোলন

by hsnalmahmud@gmail.com

রাজধানীর মিরপুর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসার ধর্ষক ও খুনি সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেছে। দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব প্রদান করেন। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন,অতীতে ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর না হওয়ায় ধর্ষণ,হত্যা বন্ধ হচ্ছে না বরং দিন দিন বেড়েই চলেছে। ন্যায় বিচার না পাওয়ায় প্রচলিত আইনের প্রতি জনগণ আস্থা রাখতে পারছেন না। যুগ যুগ ধরে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে রামিসা হত্যার সাথে জড়িত সোহেল রানাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পূর্বে দেয়া খেলাফত আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রচার সম্পাদক মাওলানা সুনামগঞ্জী বলেন, ৮ বছরের শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে আজ পুরো পুরো বাংলাদেশ উত্তপ্ত। দ্রুত সময়ের মধ্যে অপরাধীর শাস্তি কার্যকর করতে হবে। তিনি বলেন প্রকাশ্যে খুন ও ধর্ষনের সাথে জড়িত অপরাধীদের পক্ষে কোন আইনজীবীকে উকালতি করা উচিত নয়। অপরাধীর পক্ষে উকালতি করাও জঘন্য অপরাধ।

বিজ্ঞাপন
banner

মানবাধিকারের নামে কোন অপরাধী বা আসামিকে রক্ষা করার চক্রান্ত বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন,দেশে কোরআন সুন্নাহর শাসন না থাকায় খুনি ও ধর্ষকসহ সকল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ছাড়া কোন সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে থাকলে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা আরো বৃদ্ধি পাবে। তখন আইন শৃংখলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই নিতে হবে। রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।

রামিসার পরিবারের দায়িত্ব নেয়াও দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222