বজ্রপাতে মারা গেল কোরবানির গরু

by Masudul Kadir

মিরসরাইয়ে বজ্রপাতে এবারের কোরবানিতে বিক্রির জন্য রাখা একটি গরু মারা গেছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। গরুটি মোটাতাজা করেছেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাধা ছিল ৩ মণ ওজনের ষাঁড়টি। রোববার দুপুরে হটাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। গত শুক্রবার বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা ১লাখ ১০ হাজার টাকা বলেছিল। কিন্তু মালিক দিদারুল আলম ১ লাখ ২০ হাজার টাকার জন্য বিক্রি করেনি। পরে রোববার বজ্রপাতে ষাঁড়টি মারা গেলে কান্নায় ভেঙে পড়ে গরুর মালিম দিদারুল আলম।

বিজ্ঞাপন
banner

গরুর মালিক দিদারুল আলম বলেন, অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222