বাঁশগাড়িকে মাদক ও সহিংসতামুক্ত করার আহ্বান রায়পুরার এমপি আশরাফ উদ্দিন বকুলের

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সহিংসতামুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

মঙ্গলবার (২ জুন) বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বাঁশগাড়ি একসময় মেধাবী মানুষের জনপদ হিসেবে পরিচিত ছিল। এই এলাকার মানুষ শিক্ষিত ও সচেতন হওয়ায় এখান থেকে বহু গুণী ব্যক্তির জন্ম হয়েছে। কিন্তু বর্তমানে মাদক ও সামাজিক অবক্ষয়ের কারণে এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। তাই রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের ভাই-ভাতিজা, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদেরও নিতে হবে। মাদক কারবারি ও মাদকাসক্তদের তথ্য প্রশাসন বা পুলিশের কাছে পৌঁছে দিন। আমরা প্রতিটি গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তালিকা প্রস্তুত করছি, কোনো মাদক সম্রাটকে ছাড় দেওয়া হবে না।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সংসদ সদস্য বলেন, মারামারি বা সহিংসতার রাজনীতি রায়পুরায় আর চলবে না। যারা অপরাধ করবে তাদের বিচার প্রচলিত আদালতেই হবে। আমরা এলাকায় দীর্ঘমেয়াদী শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। অবৈধ অস্ত্রধারীদের সতর্ক করে তিনি বলেন, ডিসি, এসপি, ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি সমাবেশের আয়োজন করা হবে। সেখানে সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অস্ত্র জমা দেওয়ার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং সাধারণ ক্ষমার বিষয়টিও বিবেচনা করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বাঁশগাড়িতে কোনো ধরনের চাঁদাবাজি, খুন-খারাবি বা অস্ত্রের ঝনঝনানি বরদাশত করা হবে না।

বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222