এবার বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, পলাতক ছেলে

by Masudul Kadir

নিউজ ডেক্স:: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘরের মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত মারুফা বেগম (৬০) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. জুয়েল (৩৫) পেশায় একজন ভ্যানচালক।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে জুয়েল তাঁর মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরের মাটির নিচে পুঁতে রাখে। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পাননি।

জুয়েলের ছোট ভাই লাবিন (৩০) জানান, তিনি পোশাককর্মী হিসেবে ঢাকায় কাজ করেন। ঈদে বাড়িতে এসে শুক্রবার জুমার নামাজের পর শ্বশুর বাড়িতে চলে যান। ২ জুন রাতে মা মারুফা বেগম, বড় ভাই জুয়েল, ভাবি হাসি বেগম (২৭) ও ভাতিজা বাড়িতে ছিল। শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পর তিনি বড় ভাইয়ের শোয়ার ঘরে মাটিতে ফাটল দেখেন এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান। পরদিন গতকাল বুধবার (৩ জুন) সকালে পুলিশকে খবর দিলে পুলিশ দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ওই শোয়ার ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222