মারামারি, লুটপাট, সন্ত্রাসী-চাঁদাবাজির দিন শেষ: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, দেশে মারামারি, লুটপাট, সন্ত্রাসী ও চাঁদাবাজির দিন শেষ হয়ে গেছে। এখনকার বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই সঠিক ইতিহাস দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। অথচ শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কোনো ভ্রান্ত রাজনৈতিক শিক্ষা গ্রহণের জন্য নয়।

দেশের অর্থনীতি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে সেই অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে। জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে তৎকালীন শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেছিলেন। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রশংসা করে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাভিত্তিক এবং দেশপ্রেমের রাজনীতি।

বিজ্ঞাপন
banner

নরসিংদীর রায়পুরায় পাড়াতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। পাড়াতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সরকার এবং অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জেলা তাঁতী দলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, মারামারি, বাড়িঘর দখল এবং নারী নির্যাতনসহ সকল অসামাজিক কর্মকাণ্ড নির্মূল করতে হবে। রায়পুরা ও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, মেঘনা নদীতে সেতু নির্মাণ, বেড়িবাঁধ, পর্যটন কেন্দ্র স্থাপন এবং রেললাইনের পাশ দিয়ে রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। একইসঙ্গে এলাকার খাল খননের কাজগুলোও দ্রুত বাস্তবায়ন করা হবে। এই প্রসঙ্গে রায়পুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের জোর দাবি জানান তিনি।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে রায়পুরায় অনেক উন্নয়নমূলক কাজ করা হবে। জনগণের চাহিদা মোতাবেক জবাবদিহিমূলক ও পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ করতে পারলে আগামী পাঁচ বছর পর আর জনগণের কাছে ভোট চাইতে হবে না, জনগণই ভোট দেওয়ার জন্য আমাদের খুঁজবে। মাদকবিরোধী কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, রায়পুরায় কোনোভাবেই মাদকের বেচাকেনা চলবে না। মাদক যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। প্রতিটি এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছে। প্রশাসন প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমেদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ ও আল আমিন ভূঁইয়া মাসুদ। এছাড়াও রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহাগ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুমন নেওয়াজ এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন জাহাঙ্গীর, প্রকৌশলী মাহমুদুল হক মুক্তার, মহিবুর রহমান, মো. তারা মিয়া, আবুল হোসেন, আমিনুল হক ফুল মিয়া, জহির মিয়া, মো. হাসেম জাবসক, মো. স্বপন মাস্টার, সানাউল্লাহ প্রধান, জামাল হোসেন, আমির হোসেন, আশাবুদ্দিন, কামরুজ্জামান মোল্লা, মোসলেম উদ্দিন, বশির উল্লাহ এবং পাড়াতলী ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

টিএরচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222