প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সংসদীয় সভা শুরু হয়েছে।
আজ শনিবার (৬ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট সভাকক্ষে এই বিশেষ সভাটি শুরু হয়। দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংসদীয় এই সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আসন্ন সংসদ অধিবেশনগুলোতে সরকারি দলের কৌশল ও ভূমিকা নিয়েও প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন বলে সংসদীয় সূত্র নিশ্চিত করেছে।
টিএইচএ/
