বাংলাদেশের হজ-ব্যবস্থাপনায় সৌদি আরবের প্রশংসা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ বাংলাদেশের ২০২৬ সালের হজ-ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খল সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে অভিনন্দন জানান। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন।

বুধবার (১০ ‍জুন) সকালে সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

বিজ্ঞাপন
banner

সৌদি হজমন্ত্রী আগামীতে হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অন্যদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজযাত্রীদের নিরাপত্তা, যানচলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে হাজী সেবার মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222