জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: ঈমান আনার পর গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এটি বেহেশতের চাবি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

অনেকের মনেই প্রশ্ন থাকে, জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?

বিজ্ঞাপন
banner

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, প্রচলিত প্রায় সব খেলাই জুয়ার অন্তর্ভুক্ত, যা হারাম। এছাড়াও এতে সময়, অর্থের অপচয় এবং অশ্লীলতাও থাকে। সুতরাং তা পরিত্যাগ করা আবশ্যক।

জার্সি পরে নামাজ পড়া অনুচিত; তবে নামাজ হয়ে যাবে। যদি জার্সিতে ছবি স্পষ্ট থাকে তাহলে নামাজ আদায় হবে; এটি মাকরুহ হবে। আর যদি ছবি একেবারে অস্পষ্ট হয় তাহলে মাকরুহ হবে না।

ইসলামি শরিয়তে, প্রাণীর ছবিযুক্ত পোশাক পরা হারাম। তবে প্রাণহীন বস্তু যেমন– বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি বৈধ। (আল-বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯)

মহান আল্লাহ বলেন, يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ ‘হে বনি-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১)

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222