গোপালগঞ্জে সড়ক অবরোধ করে ছাত্রলীগের ঝটিকা মিছিল

by Abid vs36

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। দুপুরের দিকে আকস্মিকভাবে অন্তত ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একত্রিত হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এই ঝটিকা অবরোধের ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এই বিষয়ে জানতে চাওয়া হলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, মহাসড়কের একটি অংশে আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল হয়েছে বলে তারা খবর পেয়েছেন। যেহেতু এটি একটি সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত সংগঠন, তাই আইন অমান্য করে এই ধরনের কর্মসূচি পালন করার কোনো সুযোগ নেই। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে এবং যারা এর পেছনে উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222