মৃত্যুর পরও যে ১২টি আমলে সওয়াব মিলবে

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: জীবন ও মৃত্যু মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি পার্থিব হলেও অপরটি পরলৌকিক ও অনিবার্য। মহান আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু নামক এই অমোঘ বাস্তবতা সৃষ্টি করেছেন; কে কত ভালো আমল করতে পারে তা পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনের সুরা আল-মুলকের ২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল।

মানুষের মৃত্যুর পর সাধারণত সব আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তবে নিয়ত সঠিক ও শুদ্ধ থাকলে কিছু আমলের সওয়াব মৃত্যুর পরও কবরে বসে পাওয়া সম্ভব। হাদিসের আলোকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের বিবরণ নিচে তুলে করা হলো।

বিজ্ঞাপন
banner
  • ইলম শিক্ষা দেওয়া: ইসলামের দৃষ্টিতে মানবকল্যাণে জ্ঞান বা ইলম শিক্ষা দেওয়া একটি সর্বোত্তম আমল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে মানুষকে ইলম শিক্ষা দিল, এ ইলম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায়ও যুক্ত হতে থাকবে। অথচ তাদের কারো সওয়াবে কোনো কমতি হবে না। ( সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২৪০)

  • বইপত্র ও কিতাব রচনা করা: মানুষের উপকারে আসে এবং যার মাধ্যমে মানুষ সঠিক পথের দিশা পায়, এমন বইপুস্তক বা দ্বীনি কিতাব রচনা করা স্থায়ী সওয়াবের মাধ্যম। হাদিস অনুযায়ী, ভালো কাজের পথপ্রদর্শনকারী ব্যক্তি মূল আমলকারীর সমপরিমাণ প্রতিদান পেয়ে থাকেন। ( সুনানে তিরমিজি, হাদিস নং: ২৬৭০ / ইবনে খুজাইমা: ২৪৯)

  • মসজিদ তৈরি করা: আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে মসজিদ তৈরি করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। (সহিহ মুসলিম, হাদিস নং: ১২১৮)

  • পবিত্র কোরআন বিতরণ করা: কোনো ধর্মীয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে যেমন মসজিদ, মাদরাসায় পবিত্র কোরআন বিতরণ করা হলে, সেটির সওয়াবের অংশ বিতরণকারী ব্যক্তি মৃত্যুর পরও পেতে থাকেন। (মুসনাদুল বাজ্জার, হাদিস নং: ৭২৮৯)

  • অভাবগ্রস্তদের ঘর-বাড়ি তৈরি করে দেওয়া: সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে অভাবগ্রস্ত ও গৃহহীন মানুষের জন্য ঘরবাড়ি তৈরি করে দিলে, সেই আশ্রয়ের উসিলায় কবরেও সওয়াব পৌঁছাতে থাকে।

  • খাওয়ার পানির ব্যবস্থা করা: মানুষের পানির কষ্ট দূর করতে কূপ খনন করা বা পানির ব্যবস্থা করা অত্যন্ত সওয়াবের কাজ। হাদিসের বর্ণনা অনুযায়ী, তৃষ্ণার্ত কোনো প্রাণীকে বা কুকুরকে পানি পান করালেও মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। (সহিহ বুখারি, হাদিস নং: ৬০০৯)

  • প্রবাহিত পানির ব্যবস্থা করা: মানুষের সুবিধার জন্য পানির ঝরনা তৈরি কিংবা প্রবাহিত পানির ব্যবস্থা করা প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে পানির ঝর্ণা তৈরি করল, তার জন্য জান্নাত রয়েছে। (বুখারি, হাদিস নং: ২৭৭৮)

  • গাছ রোপণ করা: মানবসেবা ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বৃক্ষরোপণের বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো মুসলিম যদি গাছ রোপণ করেন এবং সেই গাছ থেকে কোনো মানুষ, পাখি বা জীবজন্তু ফলমূল খায় কিংবা কেউ যদি তা কেটেও ফেলে, তবে সেটিও ওই ব্যক্তির জন্য সদকা হিসেবে গণ্য হয়। ( সহিহ মুসলিম, হাদিস নং: ৪০৫০)

  • নেক সন্তান রেখে যাওয়া: দুনিয়ায় সৎ বা নেক সন্তান রেখে যাওয়া মা-বাবার জন্য পরম সৌভাগ্যের। সন্তান যদি মা-বাবার মৃত্যুর পর তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের দোয়া করে, তবে তার সওয়াব মৃত ব্যক্তি কবরে শুয়েও পেতে থাকেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং: ২২২৪৭)

  • সীমান্ত রক্ষা করা: রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত রক্ষা বা পাহারা দেওয়া অন্যতম একটি মহৎ কাজ। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যান, কিয়ামত পর্যন্ত তার আমলের সওয়াব এবং রিজিক জারি থাকবে এবং তিনি কবরের ফিতনা ও পরীক্ষা থেকে নিরাপদ থাকবেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২২৩৪ / সহিহ ইবনে হিব্বান, হাদিস নং: ৪৬২৪)

  • আল্লাহর দিকে দাওয়াত দেওয়া: মানুষকে মহান আল্লাহর পথে বা হেদায়তের দিকে আহ্বান করা শ্রেষ্ঠ আমল। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান।(সুরা হামিম সিজদাহ, আয়াত: ৩৩ / সহিহ মুসলিম, হাদিস নং: ৬৯৮০)

  • সদকায়ে জারিয়া: মাদরাসা, এতিমখানা, হাসপাতাল প্রতিষ্ঠা কিংবা রাস্তাঘাট নির্মাণের মতো জনকল্যাণমূলক কাজে স্থায়ীভাবে দান করাকে সদকায়ে জারিয়া বলে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তবে সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তানের দোয়া এই তিনটি আমলের সওয়াব কখনো বন্ধ হয় না।(সহিহ মুসলিম, হাদিস নং: ৪৩১০) 

 মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় উত্তম আমল ও মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222