মুফতি খালেদ সাইফুল্লাহর মায়ের ইন্তেকাল

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: মিরপুর-১০ নম্বরে অবস্থিত জামিয়া খালিদ আল-আরাবিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মুফতি খালেদ সাইফুল্লাহর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৬টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং ধর্মপ্রাণ শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন
banner

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজা আজ মঙ্গলবার দুপুর ২টায় তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা নামাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিশিষ্ট এই আলেম ও শায়খুল হাদিসের মাতৃবিয়োগে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় আলেম-উলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে পরম করুণাময় আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং পরিবারকে এই মহান শোক সইবার ধৈর্য দান করেন, সেই দোয়াও ব্যক্ত করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222