হাসান আলীম-এর দুটি কবিতা

by Masudul Kadir

 

শঙ্খনীল

বিজ্ঞাপন
banner

এক.
শঙ্খনীল নয় নীল শঙ্খ
নয় নীলপঙ্খীর পঙ্খ,
নীলাভ বেদনা মেঘ অনুপুঙ্খ!
গলহার নাকি কাঙ্খে কঙ্খ
শঙ্খনীল তবে শঙ্খ চিল?
আকাশের তারকার ঝিল!

শঙ্খনীল শঙ্খচিল জলে নীলপদ্ম
শঙ্খনীল নীলগিরি নির্ঝর পদ্য।
নীলপরী নীলজলে জ্বলজ্বলে শঙ্খ
আকাশ নীলার অদ্ভুত পঙ্খ।

সস্মিত, স্মিত

তোমার মধুর হাসি পরম নির্ঝর ঝর্ণা,
সস্মিত জোছনার পারাবত –
কেন যেন এক অজানা রাজ্যের ইশারার
স্বাতী তারকার সম্বিত, তুমি সস্মিত!
স্মিত নির্ঝরের স্মিতবাক
হরিয়াল —

আমি জানিনা, বুঝিনা কিচ্ছু
এক তিল আনন্দ উচ্ছ্বাস।

সস্মিত, তুমি কি সত্যি সত্যি মিতহাস্য-রাজহাঁস
না-বলা না জানা কথকতা
অদৃশ্য আনন্দ পরশ, পরম মমতার নির্জাস
তুমি স্মিত সস্মিত উদ্ভাস।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222