দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে একটি আমবাগান থেকে রুপালী রানী নামের ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুপালী রানী ওই এলাকার অরুণ চন্দ্র সরকারের স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগানে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সংবাদ পাওয়ার পরপরই নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ ইতিড়মধ্যেই কাজ শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচএ/
