আফগানিস্তানে ৬ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে সিমেন্ট কারখানা স্থাপন

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের শিল্প খাতের উন্নয়নে একটি বড় বিনিয়োগের চুক্তি সই হয়েছে। দেশটির সামাঙ্গান প্রদেশের ফিরোজ নাখচির জেলায় ‘আইবাক সিমেন্ট প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী হেদায়েতুল্লাহ বদরি এবং আইবাক সিমেন্ট কোম্পানির মধ্যে এই চুক্তি সই হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭০ লাখ (৬৭ মিলিয়ন) মার্কিন ডলার।

বিজ্ঞাপন
banner

চুক্তির শর্ত অনুযায়ী, উৎপাদিত প্রতি টন সিমেন্টের বিপরীতে কোম্পানিটি আফগান সরকারকে ২০০ আফগানি (স্থানীয় মুদ্রা) রয়্যালটি বা রাজস্ব দেবে। ৩০ বছর মেয়াদি এই চুক্তিটি খনি সংক্রান্ত যাবতীয় আইন, বিধিমালা এবং চুক্তির অন্যান্য শর্ত মেনে চলার ওপর নির্ভরশীল থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী হেদায়েতুল্লাহ বদরি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০০ আফগান নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, চুক্তিকালীন সময়ে স্থানীয় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে আইবাক সিমেন্ট কোম্পানি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত এই কারখানার দৈনিক সিমেন্ট উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২০০ টন।

আফগানিস্তানের খনি ও শিল্প খাতে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ আকর্ষণ এবং অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকারের যে বহুমুখী প্রচেষ্টা চলছে এই প্রকল্পটিকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222