নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।

বিজ্ঞাপন
banner

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু হুমাইরা ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সিএনজি চালক ও নিহত শিশুর বাবা-মাসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222