কবি আল মুজাহিদীর জানাযা অনুষ্ঠিত

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় প্রেসক্লাবে একুশে পদক প্রাপ্ত কবি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২০ জুন ২০২৬ দুপুর ১২টা ১২ দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকররমেও জানাযা জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় কবির পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদীর মরদেহ জানাজার জন্য ভক্ত, সহকর্মীদের মাঝে আনা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো প্রেসক্লাব জুড়ে।

বিজ্ঞাপন
banner

এরআগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে।

নিয়ে যাওয়া হয়। সেখানে হাজারো মানুষ,ভক্ত অনুরাগীরা কবির কফিনে শেষ বারের মতোন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ বিদায় জানান। সহকর্মীরা জানান,তার এমন চলে যাওয়া হৃদয়বিদারক বেদনাবিধুর।

সতীর্থরা জানান,তার বিয়োগান্ত অপূরনীয় ক্ষতি হবে সাহিত্য জগতে। ৮৫ বছর বয়সী কবি আল মুজাহিদী শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এরআগে কবির স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন আল মুজাহিদীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222