আশুরার রোজা পালনের সুন্নাহ পদ্ধতি

by Masudul Kadir

আশুরা আরবি শব্দ। আশুরা অর্থ দশম। মুহাররম মাসের দশ তারিখকে আশুরা বলা হয়। পবিত্র রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন।
আশুরার রোজা পালনের ক্ষেত্রে রাসুল (সা.) উম্মতকে একটি স্বতন্ত্র পদ্ধতির শিক্ষা দিয়েছেন। মুসলমানদের স্বাতন্ত্র্য বজায় রাখার লক্ষ্যে নবীজি (সা.) আশুরার সঙ্গে আরও একটি দিন রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, তাহলে অবশ্যই নবম তারিখেও রোজা রাখব।’ (সহিহ মুসলিম, হাদিস: ১১৩৪)

বিজ্ঞাপন
banner

এ হাদিসের আলোকে ফকিহরা মহররমের ৯ ও ১০ তারিখ একসঙ্গে রোজা রাখাকে উত্তম বলেছেন। একইভাবে ১০ ও ১১ তারিখ রোজা রাখাও বৈধ ও প্রশংসনীয়। আর কেউ যদি ৯, ১০ ও ১১—এই তিন দিন রোজা রাখে, তবে তা আরও উত্তম।

এতে আশুরার রোজা নিশ্চিতভাবে আদায় হয়, ইহুদিদের সঙ্গে সাদৃশ্যও পরিহার করা যায় এবং সুন্নাহের পূর্ণ অনুসরণ করা সম্ভব হয়। (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি ফি শারহি সহিহিল বুখারি, ৬/৫৩৩, আর-রিসালাতুল আলামিয়্যাহ, দামেস্ক, ২০১৩)

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222