রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার!

by Abid vs36

কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্টে সকালের নাশতা করতে এসে দুই বছরের  কন্যাশিশুকে ভুলবশত রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। ওই পরিবারটি ভারতের কাশ্মির থেকে বাংলাদেশে ভ্রমণে এসেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় অবস্থিত ‘জাইতুন রেস্তোরাঁয়’ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুরের দিকে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ তৎপরতায় শিশুটির পরিবারের সন্ধান মেলা সম্ভব হয়।

বিজ্ঞাপন
banner

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ভারতের কাশ্মিরি একটি পরিবারের প্রায় ১৫ জন সদস্য দুটি গাড়িতে করে শনিবার সকালে তাদের রেস্টুরেন্টে নাশতা করতে নামেন। খাওয়া-দাওয়া শেষে সবাই গাড়িতে উঠে চলে যাওয়ার সময় ভুলবশত এই ছোট শিশুটিকে রেস্টুরেন্টেই রেখে যান। শিশুটি এখনো ঠিকমতো কথা বলতে পারে না, তার বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে। তারা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর শিশুটিকে একা ক্রন্দনরত অবস্থায় ঘুরতে দেখে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে অত্যন্ত দ্রুততম সময়ে ভিনদেশি ওই পরিবারটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটিকে খবর দেওয়া হয়েছে এবং তারা ফিরে আসছেন। তারা মূলত কোথা থেকে এসেছেন বা বাংলাদেশে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তারা থানায় এসে পৌঁছালে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222