শেরপুরে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

by Abid vs36

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। সে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা ও মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমেদের নাতনি।

বিজ্ঞাপন
banner

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নানার সঙ্গে তার কর্মস্থল বিদ্যালয়ে বেড়াতে যায় শিশু মানহা মনি। দুপুরের দিকে সেখানে তাকে খাওয়ার জন্য চিনা বাদাম দেওয়া হয়। বাদাম খাওয়ার একপর্যায়ে একটি আস্ত বাদাম অসাবধানতাবশত তার শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটি তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই শ্বাসনালিতে বাদাম আটকে তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় নিহত শিশুর পরিবার এবং স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222