হবিগঞ্জে বন্যা কবলিতদের খাদ্য সামগ্রী বিতরণ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ সদর উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

শুক্রবার বেলা ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

বিজ্ঞাপন
banner

এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মধ্যে মুড়ি, চিড়া ও চাল বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222