‘সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা করতে না পারলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল বলেছেন, ইতিহাসের দীর্ঘ পথযাত্রায় এই ভূখন্ড একাধিকবার স্বাধীনতা অর্জন করেছে, বহুবার সুশাসন প্রতিষ্ঠার জন্য ও আর্থিক সমৃদ্ধির জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে। কিন্তু প্রতিবারই মানুষকে হতাশ হতে হয়েছে। কাঙ্ক্ষিত সুশাসন আসে নাই, অর্থনৈতিক সমৃদ্ধি আসে নাই। কারণ প্রতিবারই ভুল নীতিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এবারের চব্বিশের গণ-অভ্যুত্থানের পরেও জাতি একভ রকম ভুলের পুনরাবৃত্তি করেছে। এই ভুল থেকে উত্তোরণের জন্য সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা করতে হবে। এবং সর্বত্র শরীয়াহকামী দল ও ব্যক্তিদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বিশেষ বৈঠকে এসব মন্তব্য করেন আহমাদ আব্দুল জলিল। জুমার আগে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা শুরার মজলিসে ২০২৭-২৮ সেশনের সভাপতি হিসেবে হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি তুষার ইমরান সরকার ও সাধারন সম্পাদক হিসেবে মাওলানা জহুরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।

বিজ্ঞাপন
banner

বিকালে মেহেরপুরে অনুষ্ঠিত শুরার বৈঠকে জনাব রাশেদুল ইসলামকে আহবায়ক, অধ্যাপক খাদেমুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও মাওলানা আরিফুল ইসলামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222