অজি তারকা ফুটবলার ‘টেটে ইয়েঙ্গি’ এর ইসলাম ধর্ম গ্রহণ

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের পেশাদার ফুটবলার টেটে ইয়েনগি। সম্প্রতি অ্যাডিলেডের একটি মসজিদে গিয়ে শাদাহা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন ২৫ বছর বয়সী এই উঠতি ফরোয়ার্ড। জুমার নামাজের পর প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মুফতি ইসমাইল মেঙ্কের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

অ্যাডিলেডের ওই মসজিদে মূলত নিজের আগ্রহ ও কৌতূহল থেকেই গিয়েছিলেন টেটে ইয়েনগি। সেখানকার মুসলমানদের ইবাদতের পরিবেশ ও সার্বিক আবহ প্রত্যক্ষ করার ইচ্ছা ছিল তার। নামাজ শেষ হওয়ার পর খুতবা প্রদানকারী বিশ্বখ্যাত স্কলার মুফতি ইসমাইল মেঙ্কের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি ইয়েনগিকে কালিমা পাঠের আমন্ত্রণ জানান। ইয়েনগি সানন্দে তা গ্রহণ করেন এবং মসজিদের ভেতরেই শাদাহা পাঠ করে ইসলামে প্রবেশ করেন।

বিজ্ঞাপন
banner

নিজের এই সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে ইয়েনগি জানান, ধর্ম পরিবর্তনের বিষয়টি কোনো আকস্মিক ঘটনা বা নির্দিষ্ট একক মুহূর্তের ফল নয়। দীর্ঘদিন ধরে ধর্মীয় বইপুস্তক অধ্যয়ন, গভীরভাবে চিন্তাভাবনা এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। পূর্ণ আত্মতুষ্টি এবং নিজস্ব বিশ্বাসের জায়গা থেকেই তিনি ইসলামের জীবনধারাকে বেছে নিয়েছেন।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত ২৫ বছর বয়সী এই গতিশীল স্ট্রাইকার বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টনে খেলছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বকারী এই ফুটবলার তার শারীরিক শক্তি, গতিশীলতা এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য সুপরিচিত। তিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য গঠিত অস্ট্রেলিয়া জাতীয় দলে স্থান পেয়েছেন।

তথ্যসূত্র: দ্যা ইসলামিক ইনফরমেশন

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222